× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:৩৯ পিএম

সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:৩৯ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।  ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।  ছবি : সংগৃহীত

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তিনি অসুস্থতা বোধ করেন। দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার প্রস্তুতি চলছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রী আসাদুল হাবিব দুলু সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের রেস্টরুমে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি অস্বস্তি বোধ করেন এবং অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আব্দুর গফুর সরকার জানান, প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ বিমানে যাতায়াত ঝুঁকিপূর্ণ মনে করেন চিকিৎসকরা। ফলে বিমানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা থেকে ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানো মাত্রই মন্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। বর্তমানে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রূপালী বাংলাদেশ

Link copied!