× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:৩৯ পিএম

পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই : র‍্যাব ডিজি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:৩৯ পিএম

রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব ডিজি। ছবি : সংগৃহীত

রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব ডিজি। ছবি : সংগৃহীত

পহেলা বৈশাখ আয়োজনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। নাশকতার শঙ্কাও নেই। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে র‌্যাব বলে মন্তব্য করেছেন র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍‍্যাব) মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমন বটমূলসহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। এ জন্য পরীক্ষণ চেক পোস্ট ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কয়াড কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারাদেশে নববর্ষ চলাকালীন সার্বিক নিরাপত্তায় কন্ট্রোল রুম, চেক পোস্ট ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।
 
তিনি বলেন, ইভটিজিং ও যৌন হয়রানি রোধে সতর্কাবস্থায় রয়েছে র‌্যাব। আশা করি, অন্য বছরের তুলনায় এ বছর আনন্দের সঙ্গে উদযাপন হবে নববর্ষ।

তিনি আরও বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে আইনের আওতায় আনতে র‍্যাব কাজ করবে।  

রূপালী বাংলাদেশ

Link copied!