× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১০:৩৮ এএম

তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১০:৩৮ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

তিন দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতেই বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, প্রথম ধাপে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন তিনি। সেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

ফোরামে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পাকিস্তান ও গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে বৈশ্বিক সমর্থন অর্জন করা।

তুরস্ক সফর শেষে ১৯ এপ্রিল বেলজিয়াম এবং পরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাবেন পররাষ্ট্রমন্ত্রী। সফরের পরবর্তী ধাপগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং জাতিসংঘ নির্বাচনে সমর্থন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!