× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:৪১ পিএম

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:৪১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বৈশ্বিক অস্থিরতায় জ্বালানি সংকটকে ‘জরুরি’ বিবেচনা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে অর্থ মন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

যদিও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশে বর্তমানে তেলের যে মজুত রয়েছে তা দিয়ে আরও অন্তত ২ মাস স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব। তবে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা কাটাতে এবং বাজার স্থিতিশীল রাখতেই সরকার মূল্য সমন্বয়ের এই আগাম প্রস্তুতি নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজি ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দাম আসলে বাড়বে কি না নিশ্চিত নই। তবে পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টি সামনে আসতে পারে।

তিনি বলেন, আমরা এপ্রিল মাসে দাম বাড়াব না। অলরেডি বলেছি, যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবার বলছি প্রয়োজন হতে পারে। মানে এটা হবেই, এ রকম কথা না। প্লিজ আমি আশা করি, কোনো ভুল ফটোকার্ড বানাবেন না। হতে পারে, হতে পারে। আবার ওই যে বলছি যে জিনিসটা মানে ট্রাম্প তো প্রেডিক্টেবল না। যদি ওনাদের মধ্যে একটা আলোচনা হয়ে যায়, যদি একটা চুক্তি মোটামুটি হয়ে যায়, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে।

Link copied!