× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১১:৫৯ পিএম

জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ কমিটি: বিরোধীদলের ৫ সদস্যের নাম ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১১:৫৯ পিএম

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

চলমান বৈশ্বিক পরিস্থিতি ও দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধীদলকে নিয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এর অংশ হিসেবে বিরোধীদলের পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে তিনি এই নামগুলো ঘোষণা করেন।

বিরোধীদলীয় সদস্যরা হলেন—ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনের মোহাম্মদ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) এবং সিলেট-৫ আসনের মুফতি মাওলানা আবুল হাসান।

ডা. শফিকুর রহমান বলেন, জ্বালানি প্রতিমন্ত্রী সংসদে ঢাকায় লোডশেডিং ব্যবস্থাপনা নিয়ে একটি প্রস্তাব দিয়েছেন। তিনি চান, এই উদ্যোগটি সংসদ থেকেই শুরু হোক এবং এর আওতায় সংসদও অন্তর্ভুক্ত থাকুক।

এর আগে সরকারি দলের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

রূপালী বাংলাদেশ

Link copied!