× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:২০ পিএম

৫৫ ডিগ্রি তাপমাত্রার বিষয়ে যা জানাল ফায়ার সার্ভিস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:২০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স’-এর বরাত উল্লেখ করা হয়। তবে বার্তাটির সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবহাওয়া নিয়ে একটি পোস্ট দেখা যাচ্ছে। পোস্টে দাবি করা হচ্ছে, উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। নিচে দেওয়া হয়েছে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর নাগরিক ও বাসিন্দাদের নিম্নলিখিত বিষয়ে সতর্ক করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!