হাসনাত আবদুল্লাহর দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, ‘লাল কার্ড।’
তবে পোস্টটি কাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, তা স্পষ্ট না হওয়ায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই নিজেদের মতো করে পোস্টটির ব্যাখ্যা দিচ্ছেন এবং মন্তব্য করছেন।
পোস্টটির মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘আগে হলুদ কার্ড দিলে ভালো হয়।’
আরেকজন মন্তব্য করেন, ‘হলুদ কার্ড না দিয়ে লাল কার্ড কেমনে কি।’
সংক্ষিপ্ত এই পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন