× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৫:৪৭ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের বৈঠক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৫:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-রাশিয়ার জ্বালানি সহযোগিতা আরও জোরদার করা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রূপপুর প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন রোসাটম প্রধান। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় দুই দেশের মধ্যে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় রাশিয়ার প্রযুক্তিগত সহায়তার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় পারমাণবিক জ্বালানির নিরাপদ ব্যবহার, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা উপস্থিত ছিলেন। রাশিয়ার পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক দেশের বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণ এবং টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশিয়া ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!