× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:২০ এএম

চেনা ছন্দে সুমাইয়া শিমু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:২০ এএম

চেনা ছন্দে সুমাইয়া শিমু

এক সময় দেশের ছোট পর্দার একক কিংবা ধারাবাহিকÑ দুই মাধ্যমেই রাজত্ব করেছেন সুমাইয়া শিমু। তার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় কেড়েছে কোটি দর্শকের মন। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণে বেশ কয়েক বছর ধরে অভিনয়ে একেবারেই অনিয়মিত ছিলেন তিনি। দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজের চেনা ভুবন অর্থাৎ ধারাবাহিক নাটকে ফিরছেন এই গুণী অভিনেত্রী।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সুমাইয়া শিমুর প্রথম লুক প্রকাশ করেছে। নতুন এই ধারাবাহিকে তাকে ‘রুকাইয়া’ নামের একটি প্রধান চরিত্রে দেখা যাবে। নাটকটির পোস্টারে তার লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও দর্শকদের মাঝে বেশ সাড়া পড়েছে। তবে নিজের চরিত্র বা নাটকের মূল গল্প নিয়ে এখনই গণমাধ্যমে বিস্তারিত কিছু বলতে রাজি হননি অভিনেত্রী। তিনি শুধু জানান, প্রধানত গল্পের চমৎকার টানের কারণেই এই নাটকের মাধ্যমে তার ফিরে আসা।

নাটকটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সম্প্রতি রাজের পরিচালনায় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই সফলতার ধারাবাহিকতা ধরে রাখতেই এবার নির্মিত হচ্ছে সম্পূর্ণ পারিবারিক ঘরানার নাটক ‘ফিরে আসার গল্প’। নির্মাতা জানিয়েছেন, বর্তমানে নাটকটির শুটিংয়ের জোর প্রস্তুতি চলছে এবং আগামী আগস্ট থেকে এর দৃশ্যধারণ শুরু হবে। মাঝে অবশ্য একদমই যে কাজ করেননি তা নয়। নুহাশ হুমায়ূনের ওটিটি অ্যান্থলজি সিরিজ ‘২ষ’-এর ‘বেসুরা’ নামক একটি পর্বে অভিনয় করেছিলেন শিমু, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম ওটিটি কনটেন্ট। সেই সময় প্রশংসিত হওয়ার পর তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ভালো গল্প ও মনের মতো চরিত্র পেলে নিয়মিত অভিনয় করবেন। সেই প্রতিশ্রুতির হাত ধরেই ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে টেলিভিশনের নিয়মিত পর্দায় ফিরছেন তিনি। এই নাটকে শিমু ছাড়াও আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু ও ফাইজুল ইয়ামিনের মতো তারকারা।

‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’ কিংবা ‘বিহাইন্ড দ্য সিন’-এর মতো জনপ্রিয় মেগা ধারাবাহিকের এই অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছেন। ওটিটিতে সফল কামব্যাকের পর এবার টেলিভিশনের চিরচেনা ড্রয়িংরুমে সুমাইয়া শিমুর এই নতুন যাত্রা কতটা মুগ্ধতা ছড়ায়, এখন সেটাই দেখার অপেক্ষা।

রূপালী বাংলাদেশ

Link copied!