× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:৫৯ পিএম

দায়িত্ব নেওয়ার পর দেশে ৪৬৪ খুন ও ৬৬৬ ধর্ষণ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:৫৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সারাদেশে মোট ৪৬৪টি হত্যা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব ঘটনায় হত্যা মামলায় ৬০৪ জন এবং ধর্ষণ মামলায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা মামলার ১১ জন এবং ধর্ষণ মামলার ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যথাযথ প্রমাণ সংগ্রহ করে দ্রুত অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব অপরাধ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। দেশের উন্নয়নের জন্য সুশাসন ও স্থিতিশীল আইনশৃঙ্খলা অপরিহার্য। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন সেক্টরে সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে ছিল।

বর্তমান সরকার এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে সংশ্লিষ্টদের গ্রেফতার ও আইনের আওতায় আনার ফলে এ ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

এছাড়া, গুম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম তদন্ত কমিশনের প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারসহ ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!