× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০১:১২ পিএম

বাড়তে পারে ঈদের ছুটি 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০১:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত মোট সাত দিনের ঈদ ছুটি নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, এই সময়ের মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকতে পারে। এর ফলে নির্ধারিত সময়জুড়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ছুটি ভোগ করতে পারবেন।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ছুটির পরিসর আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রয়োজনে শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিকে ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করা হলে ছুটি আরও একদিন বাড়তে পারে।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষেও অতিরিক্ত একদিন ছুটি বাড়ানোর নজির রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে এবারও দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে পারে।

অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ঈদুল আজহার ছুটির সময়সূচি নির্ধারণে কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!