× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১০:০৪ পিএম

৩৭ হাজার কোটি টাকায় বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১০:০৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি বড় আকারের উড়োজাহাজ ক্রয় চুক্তি করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিমান খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন, আর বোয়িংয়ের পক্ষ থেকে থাকবেন তাদের প্রতিনিধি।

বিমান সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকতে পারেন।

প্রস্তাবিত এই চুক্তিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, যাত্রীসংখ্যা বাড়তে থাকায় বহর আধুনিকায়ন এবং দীর্ঘপথে সেবা সম্প্রসারণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দূরপাল্লার রুটে পরিচালিত হবে। অন্যদিকে ৭৩৭ ম্যাক্স জেটগুলো স্বল্প ও আঞ্চলিক রুটে ব্যবহৃত হবে।

উল্লেখ্য, এই বড় অর্ডার ঘিরে গত তিন বছর ধরে বোয়িং এবং ইউরোপীয় বিমান নির্মাতা এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। ২০২৩ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর বাংলাদেশ সফরসহ বিভিন্ন কূটনৈতিক তৎপরতায় এয়ারবাস কিছুটা এগিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত বোয়িং-ই এই গুরুত্বপূর্ণ চুক্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!