× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:১০ পিএম

কবে বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল, জানা গেল সম্ভাব্য তারিখ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:১০ পিএম

বাংলাদেশ সরকার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকার। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করতে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেতন কমিশন। ধারণা করা হচ্ছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন করা হবে এবং প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করা হতে পারে। এই তারিখ পেছানোর সম্ভাবনা খুবই কম। তবে নানা আলোচনা সত্ত্বেও সেটি চালু না হওয়ায় নতুন সম্ভাবনা হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাইকে ধরা হচ্ছে।

এদিকে গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। এই কমিটির কাজ ছিল পে-স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার কাজও পে-স্কেল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়া। আর তাদের তথ্যের ভিত্তিতেই পে-স্কেল বাস্তবায়ন হবে বলে আশা করছে সরকারি কর্মচারীরা।

জানা গেছে, কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে চলতি বাজেটে এ জন্য বিশেষ বরাদ্দ রাখার সিদ্ধান্তও প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

এদিকে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ মে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বৃহৎ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক।

Link copied!