পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম খন্দকার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানায়, গত ২৮ এপ্রিল তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠায়।
সূত্র জানিয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পদত্যাগ করে তিনি আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সমর্থিত সবুজ প্যানেলের সম্পাদক পদপ্রার্থী।
জুলাই গণঅভ্যুত্থনানে শেখ হাসিনার পতনের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রেজাউল করিম খন্দকার নিয়োগ পেয়েছিলেন।

