× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০১:৫৯ পিএম

ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০১:৫৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

ভারত থেকে ‘পুশইন’ বা অবৈধভাবে লোকজন ঠেলে দেওয়ার ঘটনা ঘটলে বাংলাদেশ উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সম্ভাব্য ‘পুশইন’ পরিস্থিতি নিয়ে সরকার নজর রাখছে। এ ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

এ সময় তিনি জানান, চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সম্ভাবনা রয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের সময়সূচি সমন্বয় করে সফরের পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, চীন ও ভারতের মতো গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সরকারের অগ্রাধিকার রয়েছে। সম্ভাব্য চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা অন্যতম আলোচ্য বিষয় হবে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক স্বার্থ রক্ষায় বাংলাদেশ সবসময়ই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!