× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:১১ পিএম

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:১১ পিএম

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে এবং তাদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত হয়েছে।

২০১৩ সালের ৫ মে পবিত্র কোরআন ও মহানবী (সা.)-এর প্রতি অবমাননার প্রতিবাদ এবং ১৩ দফা দাবিতে ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। ওই কর্মসূচিতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেন এবং মতিঝিলের শাপলা চত্বরে সমবেত হন।

ঘটনার দিন এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে। রাতের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ফলে এলাকা ফাঁকা হয়ে যায় এবং বহু হতাহতের ঘটনা ঘটে।

এর আগে বিভিন্ন সময়ে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য প্রকাশিত হয়। ২০২৫ সালের ৫ মে হেফাজতে ইসলাম নিহতদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে, যেখানে ৯৩ জনের নাম উল্লেখ করা হয়। অন্যদিকে, মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ২০২১ সালে এক প্রতিবেদনে ৬১ জনের নাম সংগ্রহের কথা জানায়।

শাপলা চত্বরের ঘটনার বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা চলমান। মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে এ ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!