× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:১৫ পিএম

পুলিশের গুরুত্বপূর্ণ পদে বড় রদবদল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:১৫ পিএম

বাংলাদেশ পুলিশ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) জারি করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মো. জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির।

এছাড়া, ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। ডিআইজি মো. আশিক সাঈদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সানা শামীনুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

পুলিশের জেলা পর্যায়েও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলামকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে এবং তার স্থলে এপিবিএন-২- এর এসপি মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জয়পুরহাটের এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেলওয়ে পুলিশের শাহনাজ বেগম ।

পাবনা জেলার এসপি মো. আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করে তার স্থলে জনাব মো. মফিজ উদ্দিনকে পাবনার এসপি করা হয়েছে । এছাড়া নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি এবং ফেনী জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপি ও কেএমপির উপ-পুলিশ কমিশনার এবং এসবির বিশেষ পুলিশ সুপার পদের কর্মকর্তারাও রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কর্তৃক স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!