× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৮:২৬ পিএম

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের উদ্যোগ সরকারের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৮:২৬ পিএম

আফরোজা খানম। ছবি : সংগৃহীত

আফরোজা খানম। ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় বগুড়াকে এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন, যেখানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বেসামরিক বৈমানিক তৈরি করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

এ সময় বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে, কর্মসংস্থান বাড়বে এবং আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা আরও শক্তিশালী হবে। তিনি বগুড়ায় একটি নতুন বিমান ঘাঁটি স্থাপনের সম্ভাবনার কথাও তুলে ধরেন, যেখানে আধুনিক যুদ্ধবিমান সংযোজনের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো যাবে।

এ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রস্তাবিত ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন বিমান বাহিনী প্রধান।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সচিব, বগুড়ার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!