× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১১:৫৯ এএম

শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি : প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১১:৫৯ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা কারিকুলাম নতুনভাবে সাজানো এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার শিক্ষা খাতে নতুন পরিকল্পনা গ্রহণ করছে।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত শিক্ষার কারিকুলাম পুনর্বিন্যাস করা প্রয়োজন। একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনী কার্যক্রম উৎসাহিত করতে ইনোভেশন গ্র্যান্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে সরকার।

তারেক রহমান বলেন, সীমিত সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়ন সম্ভব। সরকার মেধা পাচার রোধের পাশাপাশি দেশের মেধাবীদের বিকাশে কার্যকর পদক্ষেপ নিতে চায়।

তিনি আরও বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী জানান, নতুন বাংলাদেশ গঠনে তরুণদের প্রত্যাশা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের উন্নয়ন ও শিক্ষা খাতের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!