× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:০৫ এএম

রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:০৫ এএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে সেখানে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।

বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে হৃদরোগ-সংক্রান্ত জটিলতার কারণে ওপেন হার্ট সার্জারি করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরবর্তীতে চিকিৎসার অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে নিয়মিত ফলোআপ নিয়ে আসছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল হার্ট ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ খ্যাতি অর্জন করেছে।

রাষ্ট্রপতি গত ৯ মে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!