ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৭:৩২ পিএম
বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানের বাসভবন থেকে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে গেছেন।

শুক্রবার (২২ মে) বিকেলে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে তিনি পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসভবন থেকে হেঁটে কার্যালয়ে যান।