× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ১২:১২ এএম

ইরানে মার্কিন হামলা, যে কোনো সময় ভাঙতে পারে যুদ্ধবিরতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ১২:১২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা ঘিরে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির কাছে নতুন করে মার্কিন বিমান হামলার ঘটনা দুই দেশের সম্পর্কে আরও উত্তাপ ছড়িয়েছে। কাতারের দোহায় যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যখন আলোচনা চালাচ্ছে, ঠিক সেই সময়ের এই হামলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এলাকাটি হরমুজ প্রণালি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

সেন্টকমের মুখপাত্র নেভি ক্যাপ্টেন টিম হকিন্স আল জাজিরাকে জানান, হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন স্থাপনের চেষ্টা করা ইরানি নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তার দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মার্কিন বাহিনী নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

এদিকে ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ইরান হরমুজ প্রণালির কাছে মাইন স্থাপনের চেষ্টা করছে।

তিনি বলেন, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। তাই যেকোনো মূল্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে মোড় নিতে পারে।

এ ঘটনায় এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা একটি মার্কিন এমকিউ–৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি একটি আরকিউ–৪ ড্রোন ও একটি এফ–৩৫ যুদ্ধবিমানের দিকেও গুলি চালানোর দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসি জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলার আগে সাগরে একটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল আইআরজিসি। এছাড়া বন্দর আব্বাসে হামলায় তাদের কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

এদিকে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলোচনা এগোলেও এখনই কোনো চূড়ান্ত চুক্তির বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

তিনি জানান, বর্তমান আলোচনার মূল লক্ষ্য যুদ্ধ বন্ধ করা; পরমাণু কর্মসূচি এখন আলোচনার অংশ নয়।

এরই মধ্যে কাতারের দোহায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মতির নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

Link copied!