ঈদুল আজহার দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৭ মে) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে অংশ নেবেন।
তিনি আরও বলেন, সেখান থেকে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে যাবেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং ফাতেহা পাঠ করবেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, শেরেবাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে যাবেন।
এ ছাড়া দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

