× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৮:১৬ পিএম

জিয়াউর রহমান হত্যার বিচার নিয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে : অর্থমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৩০ মে) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের নেতৃত্ব দিচ্ছেন এবং জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে। দলীয় নীতি ও আদর্শের বাইরে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

দেশ গঠনে সরকারের পাশাপাশি জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়।

এদিকে, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জিয়া পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!