× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ১২:৫১ পিএম

বিসিবি নির্বাচনের তপশিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ১২:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তপশিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। ছয়জন কাউন্সিলর এ রিট আবেদন করেন।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তপশিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং একই দিন ফলও ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ওই তালিকা এবং নির্বাচনি তপশিলের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হন রিটকারীরা।

নির্বাচনি বিধান অনুযায়ী, সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন। পরবর্তীতে ২৫ জন পরিচালক ভোটের মাধ্যমে বিসিবির সভাপতি নির্বাচন করবেন।

বিসিবি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের অন্য সদস্যরা হলেন- গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এবিএম এহসানুল মামুন।

রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের পরবর্তী নির্দেশনা ও সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে দেশের ক্রিকেট অঙ্গনের সংশ্লিষ্টদের।

রূপালী বাংলাদেশ

Link copied!