× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৫৫ এএম

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্স যেতে চান রাসিক কর্মকর্তারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৫৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সড়কবাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ১১ দিনের জন্য ফ্রান্স সফরে যেতে চান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট।

আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত এই সফরের অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত অনুমোদন বা সরকারি আদেশ জারি হয়নি।

রাসিক সূত্রে জানা গেছে, আমন্ত্রণকারী প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা। এতে কর্মকর্তারা ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন করবেন এবং সড়কবাতির আধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে ধারণা নেবেন।

সফরের সব ব্যয়ভার বহন করবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড। ফলে এ ভ্রমণে রাসিক বা সরকারের কোনো আর্থিক ব্যয় থাকবে না বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, তারা ফ্রান্সে তৈরি সড়কবাতি দেশে আমদানি করেন এবং ক্রেতারা চাইলে উৎপাদন প্রক্রিয়া দেখানোর জন্য তাদের ফ্রান্সে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে রাসিক তাদের কাছ থেকে লাইট কিনছে কি না, তা তার জানা নেই।

সফরের যৌক্তিকতা নিয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী একটি আলোর শহর এবং সড়কবাতির পেছনে বিপুল ব্যয় হয়। নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পাওয়া গেলে তা ব্যয় কমাতে সহায়ক হতে পারে।

এদিকে নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট জানান, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটি রাসিকের কোনো টেন্ডারে অংশ নেয়নি। এ সফরে সরকারি অর্থ ব্যয় হবে না, বরং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী কোনো উপকরণ পাওয়া গেলে তা নগরবাসীর জন্যও উপকার বয়ে আনবে।

Link copied!