× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৫:৪২ পিএম

সমুদ্র সৈকতে জোয়ারে ভেসে যাওয়া ৮ পর্যটককে উদ্ধার করল গ্রাম পুলিশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৫:৪২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসলে নেমে তীব্র স্রোতে ভেসে যাওয়ার সময় ৮ পর্যটককে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা উদ্ধার করেছে। তাৎক্ষণিক পদক্ষেপ এবং উদ্ধার তৎপরতার কারণে পর্যটকরা বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈকতে জোয়ারের প্রবল স্রোতে আটকা পড়লে পর্যটকদের জীবন হুমকির মুখে পড়ে। এ সময় স্থানীয় যুবক সাইফুল এবং সীতাকুণ্ড গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্রোতের কবল থেকে ৮ জন পর্যটককে নিরাপদে তীরে তুলে আনা সম্ভব হয়।

এর আগে, গত রোববার (২৪ মে) একই সৈকতে গোসল করতে নেমে মো. রিফাত (১৮) নামের এক কিশোর পর্যটক জোয়ারের স্রোতে নিখোঁজ হন। পরদিন সকাল আনুমানিক ৯টার দিকে সৈকত সংলগ্ন একটি কেওড়া বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

স্থানীয়দের মতে, গুলিয়াখালী সমুদ্র সৈকতে জোয়ারের সময় স্রোত অত্যন্ত তীব্র হয়ে ওঠে, যা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সতর্কতা অবলম্বন করে সৈকতে নামার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Link copied!