× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:০১ পিএম

পানিসম্পদ মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের  রাষ্ট্রদূতের  সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen. সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎এসময় পানিসম্পদ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক বিরাজমান। দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিযোগ বৃদ্ধির আহ্বান জানান তিনি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যেভাবে ভূমিকা রেখেছে তা অব্যাহত রাখার অনুরোধ জানান মন্ত্রী।

‎এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাত্র তিন মাস অতিবাহিত করেছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‎রাষ্টদূত বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। গণতন্ত্র সুসংহত করা মানবাধিকার সুরক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে অতীতে যুক্তরাষ্ট যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎এসময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক শাখা প্রধান মাইক পেনেল, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!