× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৩:০২ পিএম

আগুন লাগার স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এড়িয়ে গেলেন বিমানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৩:০২ পিএম

বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি : সংগৃহীত

বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তবে পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দীর্ঘ এক ঘণ্টার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কোনো কথা না বলেই দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

শনিবার (৬ জুন) দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্গো সেকশনের অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুরের দিকে বিমানবন্দর পরিদর্শনে যান মন্ত্রী।

সেখানে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি সশরীরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী একটি রুদ্ধদ্বার বৈঠক করেন।

বৈঠক শেষ হওয়ার পর সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির বিবরণ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে মন্ত্রীর বক্তব্যের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বৈঠক কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে, তাদের সম্পূর্ণ এড়িয়ে দ্রুত গতিতে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন মন্ত্রী।

Link copied!