× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১১:০৫ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৮ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১১:০৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট আকার ধারণ করেছে। মহাসড়কটির মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা ব্রিজের টোল প্লাজা থেকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ এই যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ বেলা ১১ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে প্রায় ২৮ কিলোমিটার অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন।

তিনি বলেন, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদ নগর এলাকায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয় যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তি হচ্ছে মানুষের, তবে দ্রুত যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

আরবি/জেআই

Link copied!