× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৩:৫৮ এএম

সর্বোচ্চ যাকাত সংগ্রহে জাতীয় স্বীকৃতি পেলেন ডিসি ফরিদা খানম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৩:৫৮ এএম

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি : সংগৃহীত

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি : সংগৃহীত

২০২৪–২৫ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ও বর্তমান ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে দেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ যাকাত সংগ্রহ সম্ভব হয়েছে। বিভিন্ন জেলার সংগ্রহের তথ্য পর্যালোচনা করে তাকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন যাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান।

জানা গেছে, সরকারি যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর ও স্বচ্ছ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন একাধিক উদ্যোগ নেয়। এর মধ্যে ছিল সচেতনতামূলক প্রচার, সমন্বয় সভা এবং যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এসব কার্যক্রমের ফলে যাকাত তহবিলে অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং সংগ্রহের পরিমাণও বাড়ে।

ফরিদা খানম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদারে যাকাত তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

তিনি আরও বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। জনকল্যাণমূলক কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

Link copied!