× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:২৮ এএম

টানা ৪ দিন ছুটির সুযোগ চাকরিজীবীদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:২৮ এএম

বাংলাদেশ সরকার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকার। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) এ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও, ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে বা সরকারিভাবে সমন্বয় করা হলে সরকারি চাকরিজীবীরা একটানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পেতে পারেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা রয়েছে। তবে জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি সেবাগুলো স্বাভাবিকভাবেই চালু থাকবে।

ছুটির সময় বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের যথারীতি দায়িত্ব পালন করতে হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটিকালীন কার্যক্রম সম্পর্কে পৃথক নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে উচ্চ ও নিম্ন আদালতের ছুটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রতি বছরই অনেক চাকরিজীবী পরিবার নিয়ে ভ্রমণ বা ব্যক্তিগত কাজের পরিকল্পনা করেন।

এবারও টানা চার দিনের ছুটির সম্ভাবনায় তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটির চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

Link copied!