ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৪:৫২ পিএম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক । ছবি : সংগৃহীত

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তার মৃত্যু হয়।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের পুত্রবধূ রাজিয়া রহমানও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

আবুল কাসেম ফজলুল হক দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন।

‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্যচিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’সহ তার ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’।

১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।