ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ইন্দোনেশিয়ায় নতুন রাষ্ট্রদূত আবুল হাসান মৃধা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১০:০৩ পিএম
আবুল হাসান মৃধা। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা আবুল হাসান মৃধাকে ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে সরকার।

সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তার এ নতুন দায়িত্বের কথা তুলে ধরা হয়েছে। বিধি অনুযায়ী ছয় দিনের মধ্যে জাকার্তা মিশনে তার যোগদানের কথা বলা হয়েছে আদেশে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন অনুবিভাগে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন আবুল হাসান মৃধা। এর আগে মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্বও সামলান তিনি।

রাশিয়া, ওমান, কলকাতা এবং লন্ডনের বাংলাদেশ মিশনের বিভিন্ন পদেও ছিলেন তিনি।