× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১০:২০ পিএম

সিভিল জজ ও সমপদমর্যাদার ৫৪ বিচারক বদলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১০:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ৫৮ জন সিভিল জজ বিচারককে একসঙ্গে বদলি করেছে।

রোববার (১২ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বদলি করা বিচারকদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সিভিল জজদের তাদের নামের পাশে বর্ণিত নতুন পদ ও কর্মস্থলে নিয়োগ করা হলো। বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেসব বিচারক বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ অথবা ছুটি শেষ হওয়ার পরপরই বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

Link copied!