× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:৫৬ পিএম

চেনাই যাচ্ছে না ইবরার টিপুকে, কী হয়েছে সংগীতশিল্পীর?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:৫৬ পিএম

সংগীতশিল্পী ইবরার টিপু। ছবি : ফেসবুক থেকে নেওয়া

সংগীতশিল্পী ইবরার টিপু। ছবি : ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সংগীতশিল্পী ইবরার টিপুর শারীরিক পরিবর্তন দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। আগের তুলনায় ওজন কমে যাওয়া এবং বদলে যাওয়া চেহারা দেখে অনেকেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানান তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।

ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে একটি বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। দীর্ঘ চিকিৎসার কঠিন সময় পেরিয়ে বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বিন্দু কণা বলেন, টিপুর বড় একটি সার্জারি হয়েছে। তাই এখনো স্বাভাবিকভাবে কথা বলতে কিছুটা কষ্ট হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেটাও ঠিক হয়ে যাবে। সম্প্রতি একটি ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন, ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলার মতো অবস্থায় সে নেই। আরেকটু সুস্থ হলে নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবে।

তিনি আরও জানান, চিকিৎসা ও সুস্থতার দিকে পুরো মনোযোগ রাখার জন্য এত দিন বিষয়টি প্রকাশ করা হয়নি। তবে সামাজিকমাধ্যমে টিপুর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হওয়ায় সত্যটি জানানো প্রয়োজন হয়ে পড়ে।

বিন্দু কণার ভাষায়, দুই বছর আগে টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। এরপর দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের ভেতর দিয়ে যেতে হয়েছে। এখন সে আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা শুধু সবার দোয়া চাই।

এর আগে এক সাক্ষাৎকারেও নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন ইবরার টিপু। তিনি বলেছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন এবং মানসিকভাবে দৃঢ় থাকতে সবচেয়ে বেশি ভরসা করছেন সংগীতের ওপর। সুযোগ পেলেই স্টুডিওতে সময় কাটিয়ে নতুন গান তৈরির কাজও চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ইবরার টিপু তিন দশকেরও বেশি সময় ধরে সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে কাজ করছেন। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে তার তৈরি ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটি এখনো দেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সংগীত হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। পরিবারের সদস্য, সহকর্মী এবং ভক্তদের ভালোবাসা ও দোয়ায় দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতে নিয়মিত ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তার স্ত্রী বিন্দু কণা।

Link copied!