× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১০:১৩ এএম

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ : রাষ্ট্রপতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১০:১৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সব বীর শহীদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে আহত সাহসী তরুণ-তরুণী ও যুবকদের প্রতিও শ্রদ্ধা জানান, যাদের অনেকেই পঙ্গুত্ববরণ করে এখনো কষ্টময় জীবন কাটাচ্ছেন।

রাষ্ট্রপতি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধা ও সকল দেশপ্রেমিক নাগরিকের ত্যাগ এবং অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বাণীতে তিনি বলেন, দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভ থেকেই জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল।

রাষ্ট্রপতি আরো বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের প্রসারিত হাত নিয়ে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরণ এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন তরুণের আত্মত্যাগ আন্দোলনে নতুন গতি এনে দেয়। পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার, জেল-জুলুম এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তিনি বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর একক অর্জন নয়; বরং এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফল।

রাষ্ট্রপতির ভাষ্য, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতিকে স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস জনগণ। জনগণের মৌলিক অধিকার, মর্যাদা, স্বার্থ ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। তিনি বলেন, জুলাইয়ের চেতনা একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে অনুপ্রেরণা জোগায়।

মো. সাহাবুদ্দিন বলেন, শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি এ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।

বাণীর শেষে রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!