ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়: বিমান প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

আওয়ামী লীগ সরকারের সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সব অভিযোগ তদন্ত করে দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।  তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

শনিবার (২৫ জুলাই) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো সেটেলমেন্ট হবে না, থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে থার্ড টার্মিনাল প্রকল্পে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। প্রকল্পে কারা ভুয়া ভেরিয়েশন করেছে, কত টাকার অনিয়ম বা আত্মসাৎ হয়েছে এবং কারা এসবের সঙ্গে জড়িত সব বিষয়ই খতিয়ে দেখা হবে।

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, দুর্নীতির বিষয়ে কোনো অ্যামিকেবল সেটেলমেন্ট হবে না। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।