গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮২৫ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৩০ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ৮২৫ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫।
এ সময়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন