ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নাচোলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৯৩৭ জনের আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সোহেল রানা জানান, নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে গত ২২ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য মোট ৯৩৭ জন আবেদন করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আবেদন জমাদানের শেষ সময়ের মধ্যে তথ্যসংগ্রহকারী পদে ৮৩৪ জন এবং সুপারভাইজার পদে ১০৩ জনসহ মোট ৯৩৭ জন প্রার্থী আবেদন জমা দিয়েছেন।

তিনি জানান, তথ্যসংগ্রহকারী পদে ফতেপুর ইউনিয়ন থেকে ১৫৮ জন, কসবা ইউনিয়ন থেকে ১৩৬ জন, নাচোল ইউনিয়ন থেকে ২৪৫ জন, নেজামপুর ইউনিয়ন থেকে ১০৮ জন এবং নাচোল পৌরসভা থেকে ১৮৭ জন আবেদন করেছেন।

এছাড়া, নাচোল উপজেলায় সুপারভাইজার পদে ১০৩ জন আবেদন করেছেন। এর মধ্যে তথ্যসংগ্রহকারী পদে ৬১ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে এবং ৭ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। অন্যদিকে, সুপারভাইজার পদে ৫ জন নিয়োগ পাবেন এবং ১ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে।

সোহেল রানা আরও জানান, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় নাচোল মহিলা কলেজে আবেদনকারীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার (২৯ জুলাই) প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।