× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৪:১৪ পিএম

বিজিএমইএ

নিখোঁজের গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চলছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৪:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিখোঁজের গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তাদের অভিযোগ, সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

এতে বিজিএমইএ’র জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি, তা না হলে শ্রমিক অসন্তোষের কারণে আমাদের কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে।

শ্রমিকদের ১৮ দফা দাবি আদায়ের পরও পোশাক খাতে অসন্তোষ বিরাজ করছে। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য পোষাক কারখানার উদ্যোক্তাদের।

সংবাদ সম্মেলনে শ্রমিকদের মতো মালিকরাও নিরাপদ কর্ম পরিবেশের দাবি তুলেছেন। বলেন, নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বিজিএমইএ’র সদস্যরা।

তারা আরও বলেন, বিভিন্ন কারখানায় সহিংসতা ছড়িয়ে পড়ছে। ভালো প্রতিষ্ঠানও আক্রান্ত হচ্ছে। ক্রেতা প্রতিষ্ঠান আর কোনো অজুহাত শুনতে চায় না।

আরবি/এফআই

Link copied!