× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:০৮ পিএম

রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:০৮ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

ঢাকা: আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের যেন কোনো ঘাটতি না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।এজন্য চাল, ডাল, তেল ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানান অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কোনোভাবেই অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না। পণ্যের ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।

তিনি আরো বলেন, রোজা সামনে রেখে খেজুরের আমদানি বাড়ানো হবে। আমদানি করা হবে তেল, চাল, ডাল ও ছোলাসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব পণ্য আমদানি করতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরবি/এস

Link copied!