× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৪:৩৬ পিএম

হাসিনাকে ফেরত আনতে পারলে বিচারটা ভালো হবে: চিফ প্রসিকিউটর

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৪:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে অভিমত জানতে চাইলে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্রের কাজ রাষ্ট্র করেছে। তাকে ফেরত পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

আরবি/জেআই

Link copied!