× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০১:২৭ পিএম

বিমানে মেলেনি কোনো বোমাসদৃশ বস্তু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করে কোনো বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি। বুধবার (২২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

বোমা হামলার হুমকি পাওয়ার ঘটনায় বিমানে তল্লাসির বিষয়ে তিনি বলেন, গোটা বিমান তল্লাসি করে কোন বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেয়া হবে। তল্লাশি প্রায় শেষ। থ্রেট ও তল্লাশির বিষয়ে গণমাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বেলা সাড়ে ১০টায় বোম্ব ডিস্পোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা তল্লাশি চালায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে তল্লাশি করা হয়েছে। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!