× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৪:৫৮ পিএম

আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৪:৫৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দুই মাস বন্ধ থাকার পর আবারও ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই-কমিশনে ভিসা এবং কনস্যুলার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উপ-হাইকমিশনে এই কার্যক্রম শুরু হয়।

গত বছর ২ ডিসেম্বর সহকারী হাইকমিশনের দফতরে উগ্রবাদীরা হামলা চালায়। পরে সেখানকার ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

তখন ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সহকারী হাই-কমিশনার আরিফ মহম্মদকেও। গত মাসে তাকে আগরতলায় ফেরত পাঠানো হয় এবং মঙ্গলবার ঘোষণা করা হয় যে বুধবার থেকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিন ১২০টির মতো ভিসার আবেদন জমা পড়েছে। প্রথম দিনেই বাংলাদেশের ভিসার জন্য আবেদন জানাতে এসেছিলেন এমন এক নারী বলছিলেন, ‘আমার বাপের বাড়ি বাংলাদেশে। ভিসা অফিস বন্ধ ছিল বলে আমি সেখানে যেতে পারছিলাম না। এখন আবারও ভিসা চালু হওয়ায় দেশে যেতে পারব।’

সপ্তাহের কাজের দিনগুলোতে ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। আর ভিসাসহ পাসপোর্ট ফেরত দেওয়ার সময় বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।

আরবি/এসবি

Link copied!