× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৯:৫০ পিএম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১২৫৮ জন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৯:৫০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, একই সময়ে আরও আটজন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ১২৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে ১১ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৯ জন পুরুষ।

গত বছর (২০২৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৫৭৫ জন মারা যান, এবং মৃত্যু সংখ্যা নারীদের মধ্যে বেশি ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!