× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ১২:২৫ পিএম

‘এবারের ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ১২:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ এসবে জড়াতে পারেনি। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম।

রোববার (৩০ মার্চ) সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিডিউল বিপর্যয় ছাড়া সময়মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় স্বস্তির কথা বলছেন যাত্রীরা।

ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পথে পথে চাঁদাবাজি চলতো, গাড়ি থামানো হতো। সেটা কিন্তু এবার নেই। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নৌপথেও এবারের ঈদযাত্রা স্বাস্তিদায়ক। এরইমধ্যে ১০ লাখ যাত্রী নৌপথে গ্রামে গেছেন। ভাড়া নিয়েও কোনো অসন্তোষ নেই।

আরবি/এসবি

Link copied!