× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৯:৪৯ এএম

মে মাসের এলপি ও অটোগ্যাসের দাম নির্ধারণ রোববার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৯:৪৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মে মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কি না তা নির্ধারিত হবে রোববার (৪ মে)।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (৪ মে) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য ও অটোগ্যাসের মূল্য জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত মে (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে রোববার বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা ঘোষণা করা হবে।

তবে বিইআরসি রোববার (৬ এপ্রিল) ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন না করতে নির্দেশনা জারি করেছিল। এ ছাড়াও ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ এবং ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৭৮ টাকা।

এ ছাড়াও বিইআরসি রোববার (৬ এপ্রিল) লিটারে ২ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা এবং ৩ মার্চ সেই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, প্রতিমাসে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম নির্ধারণ করে বিইআরসি।

রূপালী বাংলাদেশ

Link copied!