× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৮:৩৮ পিএম

বিশ্ব স্বাস্থ্য পরিষদে বাংলাদেশের প্রতিনিধিদল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৮:৩৮ পিএম

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদে যোগ দেয় বাংলাদেশের প্রতিনিধিদল। ছবি-সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদে যোগ দেয় বাংলাদেশের প্রতিনিধিদল। ছবি-সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের নেতৃত্বে ৭৮তম বিশ্ব স্বাস্থ্য পরিষদে যোগ দিয়েছে পাঁচ সদস্যের বাংলাদেশের প্রতিনিধিদল।
 
সোমবার (১৯ মে) সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া এ অনুষ্ঠানের মূল পর্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) সাবিনা পারভীন, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দিন আল হেলাল ও স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. সাবিনা আশরাফি লিপি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি কার্যক্রমের অংশ হিসেবে আজ সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত জেনেভার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। 

সাইড ইভেন্টের শিরোনাম ছিল ‘মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ধাত্রীসেবার মডেলগুলো সম্প্রসারণ’।

বিশ্ব স্বাস্থ্য পরিষদ হলো- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বোচ্চ নীতিনির্ধারণী ও সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম। এটি প্রতি বছর বিশ্বের সব সদস্য-দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়।

Link copied!