× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৭:৩৮ এএম

ঈদুল আজহার ২ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৭:৩৮ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে আজ থেকে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।  আজ শুক্রবার (২৩ মে) ২ জুনের ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। 

যাত্রীসেবার মান উন্নয়নে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা যাত্রীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে। ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর জন্য মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ৭ দিনের টিকিট অগ্রিম দেওয়া হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এই সময়ের টিকিট ফেরত দেওয়া যাবে না। ঈদযাত্রাকে সুশৃঙ্খল করতে নেয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাবে বলেও অনেকে আশা প্রকাশ করেছেন।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

রেলের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুসারে- ২ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ২৩ মে। ২৪ মে বিক্রি হবে ৩ জুনের, ২৫ মে বিক্রি হবে ৪ জুনের, ২৬ মে পাওয়া যাবে ৫ জুনের এবং শেষদিন ২৭ মে বিক্রি হবে ৬ জুনের অগ্রিম টিকিট।

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওইদিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধুমাত্র লগইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!